মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

ময়মনসিংহে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব: বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সমাবেশের মঞ্চ, বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরীপুর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পান। তার সমর্থনে অবস্থান নেওয়ায় জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয় ও মোটরসাইকেল ভাঙচুরসহ কয়েকজনকে আহত করে মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে।

যুবদল নেতা পাপ্পু অভিযোগ করেন, “আটকরা সবাই হিরণের সমর্থক। তারা শনিবার রাতে ভাঙচুরের পর রবিবারও আমাদের অফিস ও দোকানপাটে হামলা চালিয়েছে।”

এদিকে বিকেলে দুই পক্ষই আলাদা স্থানে সভার আয়োজন করে—ইকবাল পক্ষ গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে এবং হিরণ পক্ষ শহরের ধান মহাল এলাকায়। বিকেল চারটার পর দুই সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করলে পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইকবাল পক্ষের নেতা হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, “শান্তিপূর্ণভাবে নারী সমাবেশে যাওয়ার পথে হিরণ সমর্থকরা অতর্কিত হামলা চালায় এবং ইকবালের গাড়িবহরে ভাঙচুর করে।” এতে অন্তত ১০ জন আহত হন।

অন্যদিকে হিরণ পক্ষের নেতা সুজিত কুমার দাসের অভিযোগ, “ইকবালের উপস্থিতিতেই তার সমর্থকরা অস্ত্র নিয়ে সমাবেশে হামলা চালায়। এতে হিরণের স্ত্রী সাঈদা মাশরুরসহ প্রায় ৪০ জন আহত হন এবং মঞ্চ ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।”

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, “দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। উভয়পক্ষের আহতের খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর