বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে বৃদ্ধকে করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২১১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ময়মনসিংহের ফুলপুরে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. নুরুল ইসলাম ওরফে নূরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

বুধবার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে জেলার হালুয়াঘাট উপজেলার মাজরা কোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন, ২০২২ সালে মো. নুরুল ইসলাম ওরফে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়।

তিনি আরও বলেন, ওই মামলায় তার বিরুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে মো. নুরুল ইসলাম ওরফে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গত তিন দিন পূর্বে মো. নুরুল ইসলাম ওরফে নূরু হালুয়াঘাটের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, গ্রেফতার মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর