শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

মহিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন আলী পন্ডিত (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে। নিহত আলি পন্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পন্ডিত এর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলী প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। আজ দুপুরে হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষন পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর