বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মহিপুরে পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ,কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর বারটার দিকে মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউপির হাসানের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার বাবা মায়ের সাথে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি। শুক্রবার দুপুরে আদুরে কন্যাকে ঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে মরিচ খেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পরেন মা হাফিজা। খেত থেকে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে অনেক খুঁজে পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পানিতে ডুবে যায় শিশুটি। মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান, বিয়ষটি কেউ আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দ্যাখা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর