শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী ‘ধ্বংসস্তুপ’ থেকে দেশকে টেনে তোলাই বিএনপির চ্যালেঞ্জ: মির্জা ফখরুল পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠাই অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় :পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ হামের টিকা সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু : স্বাস্থ্যসচিব ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে হত্যার অভিযোগে বেয়াইন গ্রেপ্তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩ টাইম ভিউ
মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১০ মে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে  শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।  পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাষ্ট্রপতি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও শৃঙ্খলার ওপর একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করে। বিভিন্ন জাতীয় আয়োজন ও ক্রান্তিকালীন সময়েও পুলিশ বাহিনীর নৈর্ব্যক্তিক, পেশাদার ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে পুলিশ সততা ও দক্ষতার সঙ্গে ভূমিকা পালন করেছে। এজন্য পুলিশ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন দিন দিন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। সাইবার স্পেস, এআই ও ডিপফেক ইত্যাদি আধুনিক প্রযুক্তি-মিথ্যাচার, চরিত্র হনন, জনবিশৃঙ্খলা সৃষ্টি, আর্থিক প্রতারণা, জঙ্গিবাদ, মাদকদ্রব্য পাচার, মানবপাচারসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি, ডিজিটাল ফরেনসিকসসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

বাহিনীর ভাবমূর্তিকে সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কমিউনিটি পুলিশিং জোরদারকরণ, সেবামুখী মনোভাব গড়ে তোলা এবং মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ককে আরো দৃঢ় করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর