বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাদকবিরোধী ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন গোয়ালন্দের সাগর ও সম্রাট জুটি

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ টাইম ভিউ
মাদকবিরোধী ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন গোয়ালন্দের সাগর ও সম্রাট জুটি

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”-স্লোগানে রাজবাড়ীতে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে টানা ৪ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ালন্দ উপজেলার সাগর ও সম্রাট জুটি। গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজবাড়ী রাজবাড়ী অফিসার্স ক্লাব ইনডোর মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাগর ও সম্রাট রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সাগর ও সম্রাট জুটি রাজবাড়ী জেলা সদর, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে একটানা পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তারিফ উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টের আয়োজনে ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর