বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাদারীপুরের জনসভায় প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মাদারীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের জনসভায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উপস্থিত হন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় এসে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, জনসভায় পুলিশের পাশাপাশি পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর