বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২০০ টাইম ভিউ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মোঃ রাজু মিয়া (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার পুত্র।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, গ্রেপ্তারকৃত রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে ধরতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার অভিযানে নেতৃত্বে দেয় র‌্যাব-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এএসপি বলেন, র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর