বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

মোঃ নজরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানে সঞ্চিতা সাঁওতাল(২০)কে হত্যার অভিযোগে স্বামী জয়ন্ত সাঁওতালকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মাধবপুর থানায় হত্যা মামলা রজু হয়েছে। সুরমা চা বাগানের ১০ নংবিভাগের মৃত মঙ্গল সাঁওতালের পুত্র জয়ন্ত সাঁওতাল প্রায় দেড় বছর পূর্বে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের সুজন সাঁওতালের মেয়ে সঞ্চিতা সাঁওতালকে বিয়ে করে। নয় মাস হয় সিজারে তাদের জ্যোতি নামক

একটি কন্যা সন্তান জন্ম হয়। এক সপ্তাহ ধরে সঞ্চিতার ছোট বোন অর্পিতা (৭) তার কাছে বেড়াতে এসেছে। অর্পিতা জানায় বৃহস্পতিবার রাতে জয়ন্ত ঘরে এসে সঞ্চিতাকে বুকে, পিটে ও পেটে লাথি কিল ঘুষি দিয়েছে। তার পর থেকে সঞ্চিতা অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশী সুমন সাঁওতালের স্ত্রী শিল্পী জানায়, জয়ন্তদের অভাবের সংসার জয়ন্ত নেশা করে প্রায়ই সঞ্চিতাকে মারধোর করতো। সঞ্চিতা খুবই ভাল ছিল ।

সে অসুস্থ শরীরে ও বাগানের কাজ করতো। বৃহস্পতিবার রাতে জয়ন্ত তাকে নির্মম ভাবে মেরেছে। তার পর থেকে পেটে খুবই ব্যাথা হচ্ছিল। সঞ্চিতা বার বার বলেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে নতুবা সে মরে যাবে। শুক্রবার বিকালে মাধবপুর

হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সঞ্চিতার লাশ বাড়ীতে নিয়ে এসে মৃত্যুর খবর কাউকে জানায়নি। রাতে পুলিশ আসায় সবাই জানতে ঘটনা জানতে পেরেছে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানিয়েছেন

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সঞ্চিতার স্বামী জয়ন্তকে বাড়ী থেকে আটক করা হয়েছে। সঞ্চিতার পিতা সুজন সাওতাল শনিবার সকালে মাধবপুর থানায় মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর