বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী, স্যালাইন সংকট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম :  খান হবিগঞ্জে মাধবপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ নারী ও শিশু। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা ও স্যালাইন সংকট দেখা দিয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহতের পাশাপাশি কলেরা প্রতিরোধক আইভি স্যালাইন বাজারেও সংকটের পাশাপাশি দাম ও বেশি যাচ্ছে বলে জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। সংকট নিরসনে চলতি মৌসুমে জনস্বাস্থ্য বিভাগের কাছে কলেরা স্যালাইনের চাহিদা পাঠানো হয়েছে জানিয়েছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ তারেকুজ্জামান জানান, গত ১০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শতাধিক বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শয্যা না পেয়ে অনেকেই ওয়ার্ডের বাইরে মেঝেতে শুয়ে বসে চিকিৎসা নিচ্ছেন। শিশু রোগীদের এক শয্যায় দুই থেকে তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন ভর্তি হচ্ছে পনেরো অধিক ডায়রিয়া রোগী। রবিবার হাসপাতালে বেডে গিয়ে দেখা যায়, ১৫ জন রোগী ভর্তি রয়েছে। অন্য অন্য রোগী থাকায় কিছু রোগীকে মেঝে ও ফ্লোরে রাখা হয়েছে। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্যালাইন সংকট।

একদিকে বাজারে ওষুধের দোকানেও দেখা দিয়েছে কলেরার স্যালাইন সংকট। যা পাওয়া যাচ্ছে তার দামও নেওয়া হচ্ছে বেশি। মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত বলেন,মানুষের মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসা সেবা, সেখানে উপজেলা সরকারি হাসপাতালে কলেরা স্যালাইন থাকবে না, এটা হতে পারে না।

বিষয়টি দ্রুত সমাধানে কর্তৃপক্ষকে ভূমিকা রাখতে হবে।” এদিকে সরকারি হাসপাতালে স্যালাইন না পেয়ে ক্ষোভ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। শয্যা ও স্যালাইন সংকটের কথা স্বীকার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন বলেন, “এই মুহূর্তে রোগীদের সচেতনতার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে রোগীর চাপ অনেক বেশি, সেই তুলনায় স্যালাইন সংকট প্রচুর।” আমরা চাহিদা পত্র পাঠিয়েছি, আশা করি দ্রুত সমাধান হবে। হবিগঞ্জে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক বলেন, আমি আপনার সাথে কথা বলার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাথে কথা বলছি উনি সংকটে কথা বলেন। আগামীকাল মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা প্রতিরোধক আইভি স্যালাইন পাঠানো হবে। শীত পর গরমে আগমনের কারণে দিনে তীব্র গরম ও তাপমাত্রা বশি কারণেই ডায়রিয়ার আক্রান্তের হার বাড়ছে। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর