শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মুনোজের একমাত্র গোলে কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১ টাইম ভিউ
মুনোজের একমাত্র গোলে কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। বুধবার মেক্সিকোর গুয়াদালাহারায় ‘কে’ গ্রুপের ম্যাচে আফ্রিকান প্রতিনিধি ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল হামেস রদ্রিগেজরা।

ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দারুণ কিছু সেভে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। কলম্বিয়ার লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনোজের দুটি প্রচেষ্টা অফসাইডের কারণে বাতিল হয়। অবশেষে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন ড্যানিয়েল মুনোজ। তার করা একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত হলো দলটির। আগামী ২৭ জুন মায়ামিতে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে কলম্বিয়া। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হবে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর