বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার , নিখোঁজ ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর হাসাইলে গৌরগঞ্জ খালে (পদ্মার শাখা নদী হিসেবে পরিচিত) ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান মেলেনি।

আজ রোববার সকাল ৯টার দিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড। নিখোঁজ দুজন হলেন মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ ও ঢাকার ধানমণ্ডির বাসিন্দা মাহফুজুর রহমান।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান জানান, সকালে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি স্থান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে, ট্রলারে কিছু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে টঙ্গিবাড়ী থানায় মামলা হবে এবং নৌপুলিশ মামলা তদন্ত করবে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুর রহমান বলেন, আমরা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হলেও ডাউনে নিখোঁজদের খোঁজে নদীতে টহল রাখা হয়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া পারাপারের ওই ট্রলারটি নদীর অপরপ্রান্তের পদ্মার চর থেকে হাসাইল বাজারে আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। ঘটনার পর পরই দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর