শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপ ডা. মহিউদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর