বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মোংলায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৬

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

এম এইচ শান্ত বাগেরহাট জেলা প্রতিনিধি :মোংলায় সাড়ে ৬কেজি গাঁজাসহ ৪ যুবক ও ২নারীকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে মোংলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার চাদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার গফুর এর বসত বাড়ীর পিছনে টয়লেটের পাশ থেকে ১কেজি গাঁজা সহ দুই জন, মোংলার বাসষ্ট্যান ও দিগরাজ ব্যাংক রোড এলাকা থেকে ৫কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা হলো- চাদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে গফুর (৩২), নারিকেলতলা আসাবন প্রকল্পের আবাসন-৭৫, ব্যারাক বাসা এ/৩/৪৯ এর মৃত আসলাম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (বাবু) (২৯), মোড়েলগঞ্জ বাশবাড়িয়া এলাকার মোকছেদ আলী শেখের ছেলে সাইফুল ইসলাম শেখ ( ৩০),
পিরোজপুরের শিয়ালবাড়ীয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মুছা খা (২৩), রুদ্র মোহাম্মদ সহিদুল্লাহ সড়কের সানোয়ার হোসেনের মেয়ে ও সাইদুল ইসলাম আকাশের স্ত্রী সানু বেগম (২৭) এবং রামপালের কালিগঞ্জ ডাকরা এলাকার মৃত জাহাঙ্গীরের মেয়ে তমা খাতুন (২০)।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর