সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আজিজুল হক গোলাপকে গ্রেফতার করেছে র‍্যাব। গত সোমবার ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জমিয়তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য।

গতকাল মঙ্গলবার (৯ মে) সকালে র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

র‍্যাব-১৪’র অধিনায়ক মহিবুল ইসলাম জানান, ময়মনসিংহের কয়েকটি স্থানে বোমা হামলার পর ১৮ বছর ধরে পলাতক ছিলেন আজিজুল। গতকাল তাকে জেলার ভালুকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আজিজুল ঢাকার একটি ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর