সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেফতার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

যশোরে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার মহুয়া ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভুঁইয়া বলেন, ‘জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত মামলার তদন্তে মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ডিবির একটি টিম সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

প্রসঙ্গত, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর