বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১০ টাইম ভিউ
যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে ভুয়া ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন-এর হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেশবপুর থানার উপপরিদর্শক আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম এবং কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম-কে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় কিছু ব্যক্তি “পুলিশ তাকে মেরে ফেলেছে” এমন গুজব মসজিদের মাইকে ছড়িয়ে দেয়। এতে প্রায় ৫০-৬০ জন লোক জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলার সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং আসামি পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে আবারও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর