মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

যাত্রী অসুস্থ হওয়ায় বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইট ইস্তাম্বুলে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৬ টাইম ভিউ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে একে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে। যদিও সেই যাত্রীর অসুস্থতার ধরন বা তার বর্তমান অবস্থার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-২০১ ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। যদিও মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট জরুরি ভিত্তিতে ইস্তাম্বুলে অবতরণের সিদ্ধান্ত নেন।

ফ্লাইটটি পরিচালনা করছিলেন- বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক। বিমান জানায়, ফ্লাইটটি বাংলাদেশের সময় বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে উড়াল দিয়ে লন্ডনে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। তবে ইস্তাম্বুল সময় বিকেল ৫টা ৫০ মিনিটে এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন এবং জনসংযোগ বিভাগ) মো. আল মাসুদ খান জানান, ফ্লাইটের একজন যাত্রী শাহ শামসুন নেহার রহমান ফ্লাইটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড মেডিক্যাল এমারজেন্সি ঘোষণা করেন এবং দ্রুত ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেন। তিন আরও বলেন, ইস্তাম্বুলে সেই অসুস্থ যাত্রী এবং তার সঙ্গে থাকা অপর দুইজন সম্মানিত যাত্রী ফ্লাইট থেকে অবতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর