বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডওডেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২১৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী হয়েছেন কনজারভেটিভ পার্টির রাজনীতিক অলিভার ডওডেন। সহকর্মীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগ ওঠায় ডমিনিক রাব ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদ থেকে শুক্রবার(২১ এপ্রিল) ইস্তফা দেয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ডওডেন। তিনি এর আগে মন্ত্রিসভা দপ্তরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন।ডমিনিক রাবের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং তার পদত্যাগের বিষয়টি নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা-সমালোচনা চলছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একজন গুরুত্বপূর্ণ সহযোগীর ক্ষেত্রে এমনটা ঘটায় তার নেতৃত্বের গ্রহণযোগ্যতাও নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রাব বলেছেন, চলমান তদন্তের ফলাফল মেনে নেয়া তার দায়িত্ব। উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি সরকারকে সমর্থন দিয়ে যাবেন।

এদিকে যুক্তরাজ্যের নতুন বিচারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আইনপ্রনেতা অ্যালেক্স চাক। ডমিনিক রাব এতদিন বিচারমন্ত্রীর দপ্তরও সামলাচ্ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর