বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাজক্ষমার পর সম্পূর্ণ মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা সত্ত্বেও হামলার সিদ্ধান্তে অনড় ইসরায়েল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৭৬ টাইম ভিউ

অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে যেকোনো সময় লেবাননে যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ এড়ানো গেলেও প্রাণঘাতী এই হামলার কঠোর জবাব দেয়ার সিদ্ধান্তে অনড় ইসরায়েলি সামরিক বাহিনী।

আরব নিউজের খবর অনুযায়ী, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুরুতর উত্তেজনা প্রশমিত করতে লেবানন ও অন্যান্য দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তাদের এই তৎপরতার মূল লক্ষ্য লেবাননকে আরেকটি যুদ্ধের হাত থেকে রক্ষা করা। বিশেষ করে অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসে প্রাণঘাতী হামলার দায় হিজবুল্লাহর ঘাড়ে চাপিয়ে তাদের ঘায়েল করতে রোববার রাতে ইসরায়েল সিদ্ধান্ত নিলে এই প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

গত শনিবার (২৭ জুলাই) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসের একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। এতে ১২ শিশু ও কিশোর নিহত হয়। হিজবুল্লাহর বিরুদ্ধে এই রকেট হামলা চালানোর অভিযোগ এনেছে তেল আবিব। এজন্য তাদের চরা মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ।

লেবাননের একটি সরকারি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক প্রচেষ্টার ফলে তাদের দেশে এখনো সর্বাত্মক যুদ্ধ বাধেনি। এখন পর্যন্ত তাদের এই প্রচেষ্টা সফল হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রাই বলেছেন, হিজবুল্লাহকে টার্গেট করে তাদের জবাব স্পষ্ট ও কঠোর হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর