বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রংপুরে নৈশকোচ ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : রংপুরে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির জানান, গতকাল বুধবার রাত ১১টায় রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নাবিল পরিবহনের ঢাকাগামী একটি কোচ ও কাউনিয়াগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এ সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের ছেলে নাহিদ (২১) ও জুনু মিয়া এবং অটোচালক রবিউল ইসলাম। ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর