রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী, বিপত্নীক স্বামী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২ জবিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

রাজধানীতে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
রাজধানীতে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
ছবি-সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, তেজগাঁও কলেজ এলাকায় একটি গোপন বৈঠক চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। তিনি বলেন, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয়, তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর