বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীতে প্রচণ্ড গরমে রিকশা চালিয়ে রাস্তার অচেতন হয়ে পড়ে রিকশাচালক আব্দুল আউয়ালের (৪৫) মৃত্যু হয়েছে।  সোমবার বিকালে ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালরি জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকতেন তিনি।

রিকশা মালিক মহিবুল আলম বলেন, আউয়াল আমার রিকশা ভাড়ায় চালাতো। আমার রিকশার গ্যারেজ শনিরআখড়ায়। মৃতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে।শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হয়েছে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, লোকটি রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় খিচুড়ি পট্টিতে রিকশা থেকে নিচে পড়ে খিঁচুনি হয়ে ঘটনাস্থলে অচেতন হয় পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর