সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

রাজধানীর গুলিস্তান ও মিরপুর ১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৬২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : গুলিস্তানে বেলা ২টার দিকে ও মিরপুর ১ নম্বরে বিকেল সাড়ে ৩টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ দুটি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেলা ২টার দিকে গুলিস্তানে ও মিরপুর ১ নম্বরে বিকেল সাড়ে ৩টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট বেলা ২টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

মো. হাসিন নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আগুন দেয়ার পর যাত্রীরা দ্রুত দরোজা ও জানালা দিয়ে বাইরে বেরিয়ে যান। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে বাসটির সব কটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর ১০ নম্বর হয়ে আসা আলিফ পরিবহনের একটি বাস মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হল মোড় পার হওয়ার সময় তাতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, কয়েক যুবক বাসের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। তারাই আবার আগুন আগুন করতে করতে নেমে যায়। যাত্রীরাও আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে পড়েন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর