রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর সড়ক (বর্তমান ৮/এ) থেকে মো. তানভীর আহমেদ সাব্বির নামে এক যুবক হারিয়ে গেছেন। তার বয়স ৪৩ বছর। সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টার পর থেকে তানভীর আহমেদ নিখোঁজ রয়েছেন। জানা গেছে, সোমবার বাসা থেকে বের হয়ে তিনি নিউমার্কেট যাচ্ছেন বলে জানান।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। নিখোঁজ হওয়ার সময় তানভীর আহমেদের পরনে নীল প্রিন্টের শার্ট এবং জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক রয়েছে। এ ঘটনায় তার বাবা খান গোলাম মোহাম্মদ রাজধানীর হাজারীবাগ থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, তানভীর আহম্মেদ সোমবার বিকেল ৫টায় হাজারীবাগ থানাধীন তৌহিদ হায়দারের বাসা (৩২০/বি, পশ্চিম ধানমন্ডি, রোড নং ৮/এ) থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। কোন হৃদয়বান ব্যক্তি তানভীর আহম্মেদের সন্ধান পেয়ে থাকলে ০১৭১৩৩৭০৭৫৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে তার পরিবার।