রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বরাট একতা ক্লাবের উদ্যোগে প্রবাসী ও স্থানীয় সদস্যদের অর্থায়নে ৫ শতাধিক রোজাদারের মাঝে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে দোয়া মাহফিল শেষে সন্ধ্যায় সবাই মিলে একসাথে ইফতারে অংশ নেন সবাই।
এসময় ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাব কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে প্রবাসে ও দেশে অবস্থানরত ও এলাকাবাসীর জন্য দোয়া করে বিশেষ মোনাজাত করা হয়।