রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা ও প্রক্টর।

এছাড়া এই মুহূর্তে রাবির সিন্ডিকেট সভা চলছে। সেখান থেকে আজকের মধ্যেই বর্তমান প্রশাসনের সবাই পদত্যাগ করার ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবাইকে রাজাকার ও আলবদর আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের পদত্যাগে বাধ্য করবেন। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর