আজ রাতের মধ্যেই বাসা-বাড়িতে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আজ বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিটিসিএল ভবনে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হবে বলেও জানান তিনি। পাঁচ দিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়, তবে মোবাইল ডাটা বন্ধ আছে। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।
ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব।’