রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রোটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের সংখ্যা কমানো হয়েছে। গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে এ নতুন নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে মোট সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন।
তাদের মধ্যে থাকবেন মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
এর আগে ২০১৭ সালের ১৬ মে জারি করা নির্দেশনায় বিমানবন্দরে ১৩ জন কর্মকর্তার উপস্থিতির নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।