শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ,দেখার কেউ নেই!

মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। চন্দনাইশ,চট্টগ্রাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ,দেখার কেউ নেই!

দক্ষিণ চট্টলার  চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার পাশে জমে আছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেইট পর্যন্ত রাস্তার দু’পাশে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়।  প্রতিদিনই বাড়ছে ময়লার স্তূপ। দেখার কেউ নেই! দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে।

এতে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি সৃষ্টি হয়েছে নানান স্বাস্থ্যঝুঁকিরও। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। সেখানে জন্ম নিচ্ছে মাছি-মশা ও নানা জীবাণু। স্কুল-মাদরাসা পড়ুয়া শিশুরা সহ অনেক পথচারী প্রতিদিন এই রাস্তাগুলি দিয়েই যাতায়াত করে। দুর্গন্ধ ও মশার কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাছাড়া উপজেলাবাসীর উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূল, গোবর, কসাইখানার বর্জ্য সহ রাস্তার আশেপাশের ময়লা আবর্জনা সঠিকভাবে সংগ্রহ করে সার উৎপাদন করতে পারলে সেটি কৃষি অর্থনীতিতে টেকসই ভূমিকা রাখবে। এইসব ময়লা আবর্জনা থেকে চন্দনাইশ উপজেলাতে সরকারিভাবে জৈব সার তৈরীর প্রকল্প নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃপক্ষ সহ এমপি জসীম উদ্দীন আহমেদ এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর