বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রুমায় সোনালী ব্যাংকের ভল্টের কত টাকা লুট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন :  রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে লুটপাট চালানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এসময় সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখার ভল্টে থাকা এক কোটি ৫৯ লাখ টাকা লুট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে।

এদিকে বুধবার (৩ এপ্রিল) সকালেই ঘটনাস্থলে ছুটে গেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.মাহফুজুর রহমান, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীনসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিআইডি ঘটনাস্থলে যাচ্ছে, তারা ব্যাংক পরিদর্শন করে জানাবে যে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট হয়েছে কিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফের ৭০-৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।  পুলিশ ও  আনসার সদস্যদের মারধর করে  অস্ত্র  লুট করে তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর