বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

লক্ষাধিক ভোটে জয়ী লুৎফুজ্জামান বাবর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ টাইম ভিউ
লক্ষাধিক ভোটে জয়ী লুৎফুজ্জামান বাবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সরকারি ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

মোট ১৪৯টি ভোটকেন্দ্রের গণনা শেষে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট।নির্বাচন কমিশনের তথ্যমতে, বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিপুল জয় পেলেন লুৎফুজ্জামান বাবর। তার এই জয়কে স্থানীয়রা এ জনপদের মানুষের ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন।

সকাল থেকে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর ১৪৯টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর বাবরকে প্রতিনিধি হিসেবে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাবরের কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর