বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লিওনেল মেসির মাঠে নামা নিয়ে আছে শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ
স্পোর্টস ডেস্ক : আসছে ২২ মার্চ এল সালভদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা নিয়ে আছে শঙ্কা। শুধু এই ম্যাচই নয়, চার দিন পর কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচেও মেসিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে হারানোর ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি।

যেকারণে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেওয়া হয়। গতকাল ইন্টার মায়ামির সবশেষ ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি।

মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো জানালেন মেসিকে না পাওয়ার শঙ্কার কথাই,’মেসির চোটের অবস্থার উন্নতি কেমন হচ্ছে, তা সপ্তাহ ধরে বুঝতে হবে এবং আমরা সেভাবেই বিষয়টা দেখব। তাকে নিয়ে একটা লক্ষ্য আছে আমাদের, কনকাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে (৪ এপ্রিল) খেলাতে চাই তাঁকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর