শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

লিভার জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে জ্বর কমেছে। তবে লিভারের জটিলতা এখনো রয়ে গেছে। যার কারণে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

জানা গেছে, গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা যে অবস্থা ছিল, সেটা এখন কমে আসছে। কিন্তু লিভারে জটিলতা এখনো সেইভাবে উন্নতি হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ম্যাডামের জ্বর কিছুটা কমেছে। কিন্তু লিভারের যে সমস্যা সেটা এখনও আছে। আসলে যখন ওনার লিভারের জটিলতা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হত না। তিনি আরও বলেন, ওনার রোগটা যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেটার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। সর্বশেষ গত ১২ জুন বেশকিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর