প্রথমার্ধে স্টার্লিংয়ের পেনাল্টি মিসেই স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে এগিয়ে যাওয়া হয়নি চেলসির। ১৩ মিনিটের সময় গোল করেন মার্ক কুকুরেয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন কোল পালমার।
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় ফেরে লেস্টার সিটি।
৫২ মিনিটে গোল করেন অ্যাক্সেল দিসাসি। ৬৩ মিনিটের সময় ম্যাচ জমিয়ে তোলেন স্টেপলি মাভিদিদি। ডান পায়ের দারুণ এক শটে গোল করে খেলায় সমতা ফেরান মাভিদিদি। যদিও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লেস্টার সিটিকে।