বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৫৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে ৮ জন। এই ঘটনায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামের ডহরী খালে এ দুর্ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।

তিনি জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন মানুষ পদ্মা নদীতে ঘুরতে গেয়েছিলেন। পদ্মা নদী থেকে ঘুরা শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে বাল্কহেডের সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিসকে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবরী টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর