শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনে যে নির্দেশনা মাউশির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আগামীকাল একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বলা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সব স্কুল-কলেজে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি গ্রহণ করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্কুল ও কলেজগুলোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে নির্দেশনা দেয়া হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ এবং মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

যেসব নির্দেশনা মানতে হবে:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস ২১ ফেব্রুয়ারি সকালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি গ্রহণ করবে। দিবসটির সঙ্গে সংগতি রেখে শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্প, সৃজনশীল লেখা ও তাদের আঁকা ছবি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে এসব কর্মসূচি পালনের জন্য বলা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর