শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

শিক্ষার্থীর সাথে অসদাচরণের জেরে রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীর সাথে অসদাচরণের জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের প্রায় ৩৫ টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা।অসদাচরণের শিকার ওই নারী শিক্ষার্থীর নাম শাহমিনা দিতি৷ তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত বাসের নম্বর (ঢাকা মেট্রো- ব ১২- ৩০৪৪)।

ভুক্তভোগী শাহমিনা দিতি বলেন, ‘আমি সাড়ে তিনটার দিকে জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) থেকে নবীনগরের দিকে যাওয়ার জন্য রাজধানী বাসে উঠি। এসময় বাসের কনট্রাক্টর আমার সাথে দুর্ব্যবহার করে। গাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকার পরেও তিনি আমাকে সরে, একলাইনে দাঁড়াতে বলেন। একজন নারী শিক্ষার্থী হওয়ার পরেও তিনি আমার সাথে উচ্চবাচ্য করেন।’

মালিকপক্ষ থেকে রাজধানী পরিবহনের সাভারের লাইনম্যান আব্দুল জব্বার খোকা তাৎক্ষণিক উপস্থিত হন। তিনি জানান, ঘটনা জানতে পেরে তিনি এসেছেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর