বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শিশু আহসান হত্যার ঘটনায় গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ টাইম ভিউ

এম এইচ শান্ত বাগেরহাট জেলাঃ প্রতিনিধি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে সার্জিকাল টেপ পেঁচিয়ে হাত-পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাসকে (৫) হত্যার ঘটনায় মো. আকবর শেখ (২৩) ও ‍হিজবুল্লাহ শেখ (২৪) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকবর শেখ মোল্লাহাটের কচুড়িয়া গ্রামের আসাদ শেখের ছেলে এবং হিজবুল্লাহ একই গ্রামের আফজাল শেখের ছেলে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।

তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আকবর শেখ জানিয়েছে যে শিশু আহসানের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু আহসানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা মো. কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা – সে বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

শিশুটিকে বলাৎকার করা হয়েছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে এটা ধারণা করেছিলাম। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর