সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :

শুভ’ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী‌তে মানববন্ধন

ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি :
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৩৭ টাইম ভিউ

আকতারুল আলম শুভ’ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী‌তে মানববন্ধন মঙ্গলবার দুপু‌রে ময়মনসিংহের ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব‌্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
প্রতিবাদ সমা‌বে‌শে আকতারুল আলম শুভ’র মমতাময়ী মা আম্বিয়া খাতুন বলেন আমার একমাত্র পুত্রসন্তান শুভ কে যারা নির্মমভাবে হত্যা করেছে অবিলম্বে তাদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি আগামী ০৯ জুন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে আগমনে উনার সাথে দেখা করার ইচ্ছা পোষন করেছেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দি‌তে হ‌বে। এসময় বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এমদাদুল হক সেলিম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক প্রার্থ প্রতিম চন্দ্র, শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির হিমেল, দেওখলা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদা আকতার নিশি, এলাকাবাসীর পক্ষে বক্তব্যে রাখেন তানজিল ফরাজি, কামরুজ্জামান কাওসার, এনামুল হক সুমন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে পরিচালনা করেন শুভ,র একমাত্র বোন ইসমত আরা লূচি।

উ‌ল্লেখ‌্য, গত ১৩ মে ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখলা বাজা‌রে প্রকাশ্যেই অতর্কিত হামলায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি ও তার একমাত্র শ্যালক আকতারুল আলম শুভ সহ ৫জন গুরুতর আহত হন। ১৩‌দিন লাইফ সাপোর্ট থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালের মৃত্যুবরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর