রোহিতকে সাকিব ফেরালেও ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। ৯তম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন শান্ত। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন সাকিব। ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড আউট করেন তিনি। ২৮ বলে ৩৭ রান করে কোহলি আউট হলে পিচে এসেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের বলেই এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন জুনিয়র সাকিব।
এর আগে, বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন রোহিত এবং কোহলি। ১১ বলে ২৩ রান করে রোহিত আউট হলেও ব্যাট চালাতে থাকেন কোহলি। এ মুহূর্তে ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে ভারতের সংগ্রহ ৮৩ রান। ব্যাটিং করছেন পান্ত ও শিবাম দুবে।এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হচ্ছে জাকের আলি অনিককে। ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। এদিকে, ভারতকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর বাংলাদেশের জন্য বাকি সবগুলো ম্যাচই এখন একরকম নকআউট।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: রোহিত শর্মা,বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।