বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শোভাযাত্রায় অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাতরাস্তায় আ. লীগ নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীতে আজও শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাতরাস্তা থেকে মহাখালীর সড়কটিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

আজ বুধবার (১৯ জুলাই) বিকাল ৩টায় সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও সাতরাস্তার মোড়ের দিকে ঢাকা উত্তরের সকল ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে। ইতিমধ্যেই শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

রূপনগর থেকে এ শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মী শহিদুল ইসলাম। তিনি বলেন, শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অংশ নিতে রূপনগর থেকে আমরা শত শত নেতাকর্মীরা এসেছি। পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত পুরো এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীতে ভরে গেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া শোভাযাত্রার পূর্বে সমাবেশ স্থলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর