শ্রীনগরে সাংবাদিকের উপর মব সৃষ্টি করে হামলাকারীদের নেতৃত্বে মানববন্ধন হয়েছে।মিথ্যা অপবাদ ও হুমকির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং আওয়ামী নেতাদের অবস্থান কে কেন্দ্র করে চলছে সমালোচনার ঝড়।আটপাড়া ইউনিয়ন এর বেলতলী গ্রামের একটি রাস্তার কাজ ভূমি কর্মকর্তা এসে বন্ধ করার পর পরিকল্পিত ভাবে ওই সাংবাদিক এর উপর মব সৃষ্টি করা হয়। হামলার ঘটনায় থানায় অভিযোগের পর একজন গ্রেফতার হলেও বাকী আসামিরা ধরা- ছোয়ার বাইরে।গত ২৭ তারিখ হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন উপজেলা ও বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা।
পরবর্তীতে হামলাকারীরা গ্রাম ভিত্তিক মানুষ কে ভূল বুঝিয়ে মসজিদে মিটিং করে অপপ্রচারের উদ্দেশ্য নিয়ে হামলাকারী ইউপি সদস্য নিয়ামত ইসলাম রবিনের নেতৃত্বে ২৯ নভেম্বর ভুক্তভোগী সাংবাদিকের বি-রুদ্ধে মানববন্ধন করেন।
এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোহাম্মদ আলী ক্লে,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পলাশ,খোকন বায়ান,ইউনিয়ন জামাতের সভাপতি, মহসিন,হামলার পূর্বে সাংবাদিক কে ডেকে নেয়া শহিদুল,গত আওয়ামী লীগের কাউন্সিলর সদস্য তুষার,সাজু, উজ্জ্বল,ছাত্রলীগ নেতা মিশাল সহ বেলতলী গ্রামের নারী ও পুরুষ উপস্থিত হন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ফরহাদ হোসেন জনি,মুঠোফোনে জানান রাস্তাটির কাজ বন্ধ করেন ভূমি কর্মকর্তা, অনিয়ম অথবা কোন ত্রুটি থাকলে সেটি বন্ধ করার ক্ষমতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বা এসিল্যান্ড অফিসের,আর কাজ বন্ধ করলে সেটি ভুমিকর্মকর্তা করেছে এটি আমার কোন বিষয় নয়,স্থানীয় মসজিদে ইউপি সদস্য গ্রামবাসীদের ভূল বুঝিয়ে এ কাজ করছেন,আমার ওপর যেভাবে হামলা হয়েছে, এটি সাংবাদিকতার পেশার জন হুমকি স্বরুপ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)আনিছুর রহমান বলেন,এর পূর্বে একজন কে আটক করা হয়েছিল,আমি ওসির সাথে কথা বলে বিষটি বলতে পারবো।