বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শ্রীপুরে প্রতিবন্ধীর বসত ঘর ভাংচুরের অভিযোগে আটক -২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪৪ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ী গ্রামে গত শনিবার ২৩মার্চ সকাল আনুমানিক সাড়ে ৮টায় ক্ষমতার দাপটে সিরাজ ও তার ছেলে মিজান সহ অজ্ঞাত লোক জন নিয়ে একই উপজেলার অসহায় প্রতিবন্ধী লাল মিয়ার বসত বাড়ী ঘর জোর পূর্বক ভাংচুর করে।

জানাগেছে, উপজেলার সামাদ মুন্সির কাছ থেকে ২০০৩সালে সাব কাবলায় ৭গুন্ডা জমি ক্রয় করে ঘর নির্মান করে প্রতিবন্ধী লাল মিয়া । এবং সুখে শান্তিতে বসবাস করে আসছিলো। কিন্তু কোন কথা বার্তা ছাড়ায় শনিবার লোকজন নিয়ে সিরাজ ও তার ছেলে মিজান প্রতিবন্ধী লাল মিয়ার বসত ঘর ভাংচুর শুরু করে।প্রতিবন্ধী লাল মিয়ার স্ত্রী রাহেলা বাধা প্রদান করলে সিরাজ ও তার ছেলে মিজান লাঠি শুটা নিয়ে ভয় ভীতি দেখায়।

কোন উপায় না পেয়ে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে।ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনার স্হলে পুলিশ গিয়ে পরিদর্শন করে আসে।

সংবাদ কর্মীরা ঘটনার স্হলে উপস্থিত হয়ে প্রতিবন্ধী লাল মিয়ার ভাঙা ঘরের ভিডিও চিত্র এবং প্রতিবন্ধী লাল মিয়া ও তার স্ত্রীর বক্তব্য সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়াছড়ি করে ভাইরাল করে।

ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা ঘটনার স্হলে উপস্থিত হয়ে প্রতিবন্ধীর বসত ঘর নির্মানের ও বিচারের আশ্বাস প্রদান করেন।

রবিবার ২৪মার্চ সকালে বসত ঘর নির্মান কাজ করতে গেলে মৃত মনসুর আলীর ছেলে সিরাজ এবং আইয়ুব আলীর ছেলে রুবেল বাঁধা প্রধান করলে ঘটনার স্হল থেকে শ্রীপুর মডেল থানার চকপাড়া ক্যাম্পের পুলিশ সিরাজ ও রুবেল কে আটক করেন।

এই বিষয়ে চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মিন্টু মোল্লা বলেন,অভিযোগের ভিত্তিতে ঘর ভাংচুরের অভিযোগ ও নির্মানের কাজে বাধা প্রদান করায় দুজনকে আটক করা হয়।

এই বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকবর আলী খান বলেন,ইতিপূর্বে অভিযোগ পেয়েছি,এবং মামলা রুজু হয়েছে, প্রতিবন্ধীর বসত ঘর ভাংচুরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে বাকী আসমীদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান তৎপর রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর