বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৮ টাইম ভিউ
শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০)। তবে তাৎক্ষণিক বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাক্রো বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা ও পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর