শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের ভিন্নধর্মী গল্পে দোয়েল, আসছে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই মেট্রোলাইন হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে: নাহিদ ইসলাম নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘ্যবদ্ধ ধর্ষণ

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার
ছবি-সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল ছাড়াও ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকারীদের রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩০ আগস্ট এ ঘটনায় শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর