বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সড়কে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মোমেনা বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত মোমেনা বিবি উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত বুলু মিয়ার স্ত্রী।

শনিবার (১৯ আগস্ট) সকালে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কের বুড়ইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কের বুড়ইল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মোমেনা বিবি। শেরপুর থেকে আসা অ্যাম্বুল্যান্সের চাকা হঠাৎ পাংচার হয়ে ধাক্কায় দেয় মোমেনা বিবিকে।

এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমেনা বিবিকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অ্যাম্বুল্যান্সের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর