সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ পুলিশ সদস্য ইরানে বড় হামলার পরিকল্পনা থেকেও শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ট্রাম্প

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯ টাইম ভিউ
সব সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা
ছবি- সংগৃহীত

২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের নির্ধারিত লোগো ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২৬ জুলাই) এ নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’র নির্ধারিত লোগো উন্মোচন করেন।

এতে আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার প্রয়াসে এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ২৫ মে ২০২৭ পর্যন্ত সব দাপ্তরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহারের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে বলে চিঠিতে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর