শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

‎সম্পূরক বৃত্তির দাবিতে রবিবার ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অবস্থান কর্মসূচির ঘোষণা

‎ ‎জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

‎সম্পূরক বৃত্তি ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে আগামী রবিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’। ‎শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।

‎

এ সময় ‎হুঁশিয়ারি দিয়ে রাকিব বলেন, “সম্পূরক বৃত্তির তালিকা, পরিমাণ ও প্রদান-তারিখসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে আগামী রবিবার ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল।”

‎

‎একেএম রাকিব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র আবাসন সংকটে ভুগছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আবাসন সুবিধা রয়েছে, সেখানে জবিতে মাত্র একটি হল। ২০১৬ সালের আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি পাওয়া গেলেও তার কাজেও এখনও গড়িমসি চলছে।”

‎

‎তিনি আরও বলেন, “আবাসন ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি (আবাসন ভাতা) দিতে হবে এটাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি দিলেও নভেম্বরের মধ্যে তালিকা বা রোডম্যাপ কিছুই প্রকাশ করেনি। এমনকি সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়েও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।”

‎

‎নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীদের টিকে থাকা আচরণবিধির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আচরণবিধি লঙ্ঘন করেও দাবি আদায় করা হবে।” পাশাপাশি জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে ভবিষ্যতে এ দাবি আরও অনিশ্চিত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর