মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

সরকারি বাঙলা কলেজসহ এইচএসসি পরীক্ষার ১৪ কেন্দ্র বাতিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ
সরকারি বাঙলা কলেজসহ এইচএসসি পরীক্ষার ১৪ কেন্দ্র বাতিল

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষা ২০২৬ এর কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর ১৪টি কেন্দ্রকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর আবেদন, প্রশাসনিক পূর্ণবিন্যাস, পরীক্ষার্থী স্বল্পতা ও জেলা প্রশাসকের সুপারিশসহ বিভিন্ন কারণে এ কেন্দ্রগুলোকে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে এ তথ্য জানা যায়।বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে- ঢাকা মহানগরের কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, সরকারি বাংলা কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জের ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজকে প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বাতিল করা হয়েছে। প্রশাসনিক পুর্নবিন্যাস ও পরীক্ষার্থী সল্পতায় বাদ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা মহানগরের কামারপাড়া স্কুল এন্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ, মাদারীপুরের চরমুগরিয়া কলেজ, রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ, কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ। প্রতিষ্ঠানে ল্যাব না থাকায় বাদ দেয়া হয়েছে নারায়ণগঞ্জের আদর্শ গালর্স স্কুল এন্ড কলেজকে। নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ, ফরিদপুরের ফরিদপুর মহাবিদ্যালয়কে জেলা প্রশাসকের সুপারিশে বাতিল করা হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের শহীদ শাহেদ হাজারী কলেজকে স্থানীয় প্রশাসনের সুপারিশের কয়েকটি কলেজকে অন্যত্র স্থানস্তার করায় পরীক্ষার্থী সল্পতা সৃষ্টি হওয়ায় বাতিল করা হয়েছে।

এবছর ঢাকা বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর